1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর এর বাসভবনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ১৯২১ Time View

স্টাফ রিপোর্টার –
‌সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে এর বাবা কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত দ্বীপক কান্তি দে দীপাল এর পরিবার কে সমবেদনা জানাতে আজ দুপুরে সুনামগঞ্জ শহরের পূর্ব নতুন পাড়া ৭৩/৩ আবাসিক এলাকার বাসভবনে ছু্টে যান সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে এর রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমার আস্হা ও বিশ্বাসের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি । তাঁর শুন্যতা অপূরনীয়। আমি তাহার আত্মার শান্তি কামনা করছি। এবং এ পরিবারের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করছি। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী সাথী রানী দে, ভাই সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ দে,ভাই শিক্ষক রুপক কান্তি দে তাঁর স্ত্রী শিক্ষক বাপ্পি দে, প্রয়াতের ছোট ভাই অসিত দে, জ্যেষ্ট ছেলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, ছেলে দোলন দে,জয় কান্তি দে।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব
‌ পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরিফুল হক,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,মন্ত্রীর এপিএস আবুল হাসনাতসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com