1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জেলা পরিষদ নির্বাচন-মুকুট,ইমনসহ ১১৭ জনের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:: জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী,২০ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ৮৭ জন সদস্য পদপ্রার্থী জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলামের নিকট পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট,বর্তমান সাধারন সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, প্রবাসী চঞ্চলা রানী তালুকদার ও মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী। জেলা নির্বাচন অফিসের মুখপাত্র সাইদুর রহমান এ সত্যতা নিশ্চিত করে বলেন জেলার ১টি চেয়ারম্যান পদের জন্য সর্বশেষ ৪জন পদপ্রার্থী,৫টি সংরক্ষিত সদস্য পদের জন্য ২০ জন নারীনেত্রী ও ১৫টি ওয়ার্ড সদস্য পদের বিপরীতে ৮৭ জন পুরুষ পদপ্রার্থীসহ মোট ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩রা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত দাখিলকৃত সকল মনোনয়নপত্র বাছাই করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com