1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে জগন্নাথপুরের একমাত্র সদস্য মমরাজ

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬
  • ৩২৮ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে জগন্নাথপুরের একমাত্র যুবলীগ নেতা মমরাজ হোসেন স্থান পেয়েছেন। বুধবার প্রকাশিত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে খায়রুল হুদা চপলকে আহ্বায়ক ও আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করে দেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। উক্ত কমিটিতে ১১নং সদস্য হিসেবে মমরাজ হোসেনের নাম রয়েছে। জগন্নাথপুর উপজেলার একমাত্র সদস্য হিসেবে মমরাজ হোসেন স্থাপ পাওয়ায় উপজেলার যুবলীগের নেতাকমীরা আনন্দিত। উল্লেখ্য মমরাজ হোসেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে জেলা যুবলীগের আ্হ্বায়ক কমিটির সদস্য মমরাজ হোসেন বলেন, জেলা যুবলীগের নেতৃবৃন্দকে নিয়ে আমি আমার উপজেলায় যুবলীগকে শক্তিশালী করতে কাজ করে যাব। এজন্য তিনি সকলের সহযোগীতা কামণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com