1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে একাই এসে অজ্ঞান হলেন রোগী

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ১০২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত তরুণের বাবা-ভাই, আত্মীয়-স্বজন কেউই হাসপাতালে এলেন না। ২৫ বছর বয়সী তরুণ জসিম উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও পুলিশ উদ্যোগ নিয়ে হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মীকে দিয়ে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে পাঠালো।। বৃহস্পতিবার রাত ১১ টার ঘটনা এটি।
হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা জানান, ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম উদ্দিন নারায়ণগঞ্জের শ্রমিক ছিলেন। সম্প্রতি জ্বর, সর্দি ও কাশি নিয়ে নারায়ণগঞ্জ থেকে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে বোনের বাড়িতে ফিরেন এই শ্রমিক। সেখান থেকেই বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই আসেন জসিম উদ্দিন। এখানে আসার পর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান এই তরুণ। অনেক সময় মেঝেতেই পড়ে থাকেন এই রোগী।
রাত ১১ টায় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, রাত সাড়ে ৮ টায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে চিকিৎসা নিতে আসা ওই রোগী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। চোখে মুখে পানি দিলে তার জ্ঞান ফিরে। পরে কিছু খাইয়ে প্যারাসিটামল খাওয়ানো হয় রোগীকে। এরপর উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেনের মাধ্যমে তার বাবা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কেউই আসতে রাজি না হওয়ায় হাসপাতালের একজন স্টাফ দিয়ে রোগীকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এই রোগী’র করেনা পজিটিভ হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com