1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ঝড়ে ইট মাথায় পড়ে মারা গেলেন বিএনপি নেতা

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঝড়ে আড়তের ইট খসে তা মাথায় পড়ে প্রাণ হারালেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুস সোবহান সরকার (৬৫)। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোবহান সরকার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তার বাড়ি একই এলাকায়।

পুঠিয়া থানার ওসি সাকিল আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, সোবহান সরকার বানেশ্বর বাজারে নিজ আড়তে বসা ছিলেন। ঝড়ের সময় হঠাৎ একটি ইট খসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

তিনি আরো জানান, শনিবার বেলা ১১টায় বানেশ্বরে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com