1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ঝড়ো বৃষ্টিতে নিহত ৫

  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সারাদেশে ঝড় ও শিলা বৃষ্টিতে নিহত হয়েছেন ৫ জন। গতকাল সন্ধ্যার এই ঝড়ে সিলেট, মাগুরা, দিনাজপুর ও যশোরে শিশুসহ চারজন নিহত হয়েছে। ঝড়ের আঘাতে ফসলের ক্ষতি হয়েছে। আম গাছের মুকুল ঝরে পড়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলায় ঝড়ের ত-বে এক নারী ও শিশু মারা গেছে। ওই নারী উপজেলার দশাল গ্রামে তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
পথে নির্মাণাধীন একটি ভবন থেকে টিন উড়ে এসে তার গলায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাগুরা সদর উপজেলার পালিতা বেরোইল গ্রামের মদন মোল্লার ছেলে আকরাম হোসাইন মোল্লা (৫০) মারা গেছেন। যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে খাতুন (১৯) নামের এক তরুণী মারা যান বলে জানিয়েছেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সদস্য সাখাওয়াত হোসাইন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামে সৈয়দ আলী নামের একজন কৃষক বাড়ির উঠানে কাজ করার সময় শিলাবৃষ্টি মাথায় পড়ে মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com