1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

টাউট দালালদের মাথায় বাড়ি’, ‘রাখব নিষ্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’

  • Update Time : শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার
‘চালু হলো ই-নামজারি, টাউট দালালদের মাথায় বাড়ি’, ‘রাখব নিষ্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’ স্লোগানকে সামনে রেখে ভূমি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগে গরীব-অসহায় মানুষের ঠকার দিন শেষ হয়ে গেছে।’
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষকে যাতে কোন দালাল ঠকাতে না পারে, ভূমি অফিসে এসে ভোগান্তির শিকার না হতে হয় সে জন্য বিভিন্ন সেবা সমূহের উদ্বোধন করেছেন। এক সময় ছিল গ্রামের মানুষ লেখা পড়া জানত না। কিছু অসৎ লোক মানুষের সম্পত্তি হাতিয়ে নিত। কিন্তু বর্তমান সময় ঘরে ঘরে যেমন জ¦লছে শিক্ষার আলো, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সেবা দ্বারা গরীব মানুষের ভোগান্তি থেকে মুক্তি মিলছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা প্রশাস্ত কুমার বিশ^াস, ছাতক উপজেলার ভূমি অফিসের সার্বেয়ার শাহিন আলম, ডলুরা গ্রামের কৃষক সিরাজ মিয়া, দ.সুনামগঞ্জ গ্রামের কৃষক ফারুখ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com