1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

টিআইবির সভাপতি নির্বাচিত হওয়ায় আজিজ সেলিমকে জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ২২৬ Time View

সিলেট :: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানিয়েছে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটি।

শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে কনফারেন্সরুমে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনার জবাবে জেলা প্রেসক্লাব সভাপতি ও টিআইবি’র সিলেট শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম বলেন- ‘টিআইবি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি। নতুন করে আমাকে সিলেট শাখার সভাপতির দায়িত্ব প্রদান করায় আমি গর্বিত। এই অর্জন আমার সহকর্মীদেরও। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।’

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সংবর্ধনা প্রদানকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল, সহ-সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ও নিউ এইজ পত্রিকার ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ও শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার-প্রকাশনা সম্পাদক ও সিলেটের দিনরাতের বার্তা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক ও শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য উত্তরপূর্বের নিজস্ব প্রতিবেদক তুহিনুল হক তুহিন, নিবাহী সদস্য ও আমাদের অর্থনীতির প্রতিনিধি ইমরান আহমদ এবং নির্বাহী সদস্য ও শ্যামল সিলেটের নিজস্ব প্রতিবেদক রজত চক্রবর্তী।

এর আগে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com