1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ট্রাকভর্তি সবজির বস্তায় করে ফেনসিডিল পাচার

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৩০৪ Time View

ট্রাকভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেনসিডিল পাচারকালে ৯২০ বোতল ফেনসিডিল ও ৮৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা রেলগেট মোড় এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, জেলার হাকিমপুর উপজেলা থেকে একটি সবজিভর্তি ট্রাকে করে ফেনসিডিল আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই ট্রাকটিকে আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পটল (সবজি) এর মধ্যে বিশেষভাবে রাখা ৯২০ বোতল ফেনসিডিল ও ৮৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল আবেদ ফেনসিডিলসহ নেশাজাতীয় ইনজেকশন আটকের সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com