1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শুক্রবার সন্ধ্যার সময় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)। নিহতদের লাশ পরিবারের সদ্যরা নিয়ে গেছেন।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তুহিনও মারা যান।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com