1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

ট্রাক চাপায় দুই ভাই নিহত, সড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৩৬২ Time View

জগন্নাথপুর২ ডেস্ক::সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় ও অটোরিকশাচালক সুরুজ আলী (৪০) এবং তার ভাই তরমুজ আলী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার উপজেলার হেতিমগঞ্জের মোল্লাচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলীর বাড়ি উপজেলার গোঘারকুল গ্রামে।

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা লোকজন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিপরীতমুখী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলী।
এ ঘটনায় আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com