1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ট্রাক- পিকআপের সংঘর্ষে নিহত ৪

  • Update Time : বুধবার, ৬ জুন, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাক ও বিপরীতমুখী একটি পিকআপের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী পিকআপ ভ্য্যানটি মহাসড়কের সরাতৈল এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় একজন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয় বলে সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান।
সুত্র- সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com