জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরিকরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যুহয়েছে।
বৃহস্পতিবার ভোররাতের দিকে উপজেলারশিবপাশা বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করতেপারেনি পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়লোকজন একটি মরদেহ বিদ্যুতের খুঁটিতেঝুলন্ত এবং একটি মরদেহ মাটিতে পড়েথাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও বলেন, এখনও নিহতদের পরিচয়শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে,ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টেতাদের মৃত্যু হয়েছে।
বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমার দুটিনিচের পুকুরে পড়ে আছে বলে জানান তিনি।
Leave a Reply