1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও’র ওপর হামলা করে দুর্বৃত্তরা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ইউএনও ওয়াহিদা খানমকে। তবে সরকারি কোয়ার্টারে কিভাবে হামলা হলো এ নিয়ে চলছে আলোচনা। তবে ঘটনার সময় ভবনের প্রহরীকে বেঁধে রাখা হয় বলে শোনা গেছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।

এদিকে ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোররাত ৩টার দিকে উপজেলা পরিষদের ইউএনওর বাসার টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। পরে ইউএনও ওয়াহিদাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এসময় তার বাবা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়।

জানা যায়, রাত আনুমানিক আড়াইটার পর একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও আহত করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে প্রেরণ করা হয়। ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ভর্তি করা হয়।

এদিকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এয়ার অ্যম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উন্নত চিকিৎসার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে দুপুর আড়াইটার মধ্যে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে নেওয়া হবে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com