1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ডাক্তার দেখিয়ে ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৬৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় শনিবার দুপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই সহোদর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, প্রবাসী তুষার (৪০) ও তাঁর ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিপ্লব (৩২)। এ ছাড়া প্রণব (১১) এবং গাড়িচালক সাজ্জাদ এ সময় গুরুতর আহত হয়।

 

নিহতদের মরদেহ ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁরা দুজনই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই সহোদরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুত্র কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com