1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ড: সাহাদাত

  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪০৯ Time View

 

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সাহাদাত হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সাহাদাত হোসেনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি এ মাসের ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব বলেন, রোববার সকালের দিকে অফিস করেন ডা. শাহাদাত। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা চলাকালে অসুস্থতবোধ করলে তিনি বাসায় চলে আসেন। বিকেলের দিকে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com