1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দিরের সেবায়েত অধ্যাপক রাধা বিনোদ মিশ্রের জীবনাশান

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২৬ Time View

গোলাপগঞ্জ ( সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জের
ঢাকাদক্ষিণস্থ ঐতিহ্যবাহী শ্রী চৈতন্য মন্দিরের সেবায়েত ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক শ্রী রাধা বিনোদ মিশ্র আর নেই। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হলে স্বজন ও ভক্তগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ হাজারো ভক্তমন্ডলী রেখে গেছেন । মৃত্যুর খবর জানাজানি হলে ভক্তবৃন্দ ভীড় জমান। চারদিকে শোকের ছায়া নেমে পড়ে।বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের চর্থুদশ অধস্থন পুরুষ জগন্নাথ মিশ্র বংসের প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘ দিন থেকে ঐতিহ্যবাহী এ মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিলেন। স্বজনদের অংশগ্রহণে আজ রোববার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে প্রবীণ শিক্ষাবীদ ও ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য মন্দিরের সেবায়েত অধ্যাপক রাধা বিনোদ মিশ্রের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী,পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com