1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাকা-সিলেট ৬ লেন সড়ককে সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়ক সুনামগঞ্জ পর্যন্ত ৬ লেনে বর্ধিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ নাগরিক অধিকার উন্নয়ন সমিতি। আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।
সংগঠনের আহবায়ক ও সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেস লেইসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, অ্যাড. শামসুদ্দিন, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, অ্যাড. আসাদুল্লাহ সরকার প্রমুখ।
মানববন্ধনে সিলেট-সুনামগঞ্জ সড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বক্তারা বলেন,‘ বর্তমান সরকার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ নেত্রকোনা সড়কে হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছেন। ঢাকা-সিলেট মহা-সড়ককে ইতোমধ্যে ৬ লেনে উন্নীত করার বিল পাশ করা হয়েছে। এই প্রকল্পে সুনামগঞ্জ বাদ পড়েছে। কিন্তু সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব মাত্র ৭০ কি:মি:। তাই এই প্রকল্পে সুনামগঞ্জকে অন্তভূক্ত করার দাবি জানান তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com