1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রী সিলেটে এসেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ Time View
প্রতিনিধি সিলেট –

  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সিলেট এসে পৌছেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় সাংবাদিক ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, তিনি সিলেটে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী।

    শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিকালে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন। বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমেদ মুক্তার নেতৃত্বে সাংবাদিকরা মন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com