1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

তনু হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৩২৫ Time View

সিলেট প্রতিনিধি:: কুমিল­া সরকারী ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর নৃশংস হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সকল সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াস ‘সামাজিক সংগঠন জোট’। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের সভাপতি রেশমা জান্নাতুল রুমা এর সভাপতিত্বে ও ইয়ূথ স্টাফ সিলেটের সিনিয়র সহ সভাপতি ফয়সাল মাহমুদ ও সভাপতি তানভির হোসাইন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিসিকের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিসিক কাউন্সিলর শামীমা স্বাধীন, প্যাসিফিক ক্লাব এর সভাপতি জয়নুল হক, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলী আহমদ, ইয়ূথ স্টাফ সিলেটের সভাপতি মো. তানভির হোসাইন, শুদ্ধ সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক হিমেল, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আফজল হোসেন, শাহজালাল ভলান্টিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওরিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট গণদাবী পরিষদ এর সাধারন সম্পাদক শিহাব খান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে সোহেল, সূর্যোদয় ফাউন্ডেশনের পক্ষে সাকিল খান, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যান সংস্থার সভাপতি রেদোয়ানুল করিম মাসউদ, পাইওনিয়ার ক্লাব বাংলাদেশের পক্ষে মুক্তার আহমদ মুক্তার, কানাইঘাট-জকিগঞ্জ ছাত্র ঐক্য পরিষদ এর পক্ষে কামরুজ্জামান রুমান, মানব সেবা এসোসিয়েশনের পক্ষে রাজীব আহমদ চৌধুরী, নির্বান সিলেটের পক্ষে সালিক মিয়া, বন্ধন ভলান্টিয়ার গ্র“পের পক্ষে আব্দুল আলিম, হেল্পার’স ইউনিটের পক্ষে ইকবাল হোসেন বাচ্চু প্রমূখ।

মানববন্ধন কর্মসূচীতে সিলেটের প্রায় ৩০টিরও অধিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উলে­খযোগ্য সংগঠনগুলোর মধ্যে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করে পশ্চিম সদর ছাত্র কল্যাণ পরিষদ, সোসিয়াল ডেভেলাপমেন্ট ক্লাব, ব্লাড ডোনেশন সেন্টার, সচেতন যুব সমাজ, বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদ, ছিন্নমূল শিশু সংগঠন, রোটারেট ক্লাব অব সিলেট গ্রীনবার্ড, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব, দূর্বার ভলান্টিয়ার গ্র“প, স্বাধীন সামাজিক সংগঠন, আল আমিন জনকল্যান সংস্থা, সুনামগঞ্জ জেলা ফোরাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com