1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

তল্লাশির নামে ১৭ লাখ টাকা ছিনতাই: অভিযোগ ডিবির বিরুদ্ধে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২০৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাজশাহীতে তল্লাশির নামে সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তিন দিন আগে। আর আজ একই পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজশাহী নগরের মতিহার থানার হরিয়ান এলাকায় একটি জুট স্পিনিং মিলের কর্মকর্তার কাছ থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রহমান জুট স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান প্বলেন, ‘মতিহারের মাহেন্দ্রা এলাকায় আমাদের জুট স্পিনিং মিল আছে। সেখানে প্রায় ৯০০ থেকে ১০০০ কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক বেতন দিতে হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে আমি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে সাড়ে ১৭ লাখ টাকার একটি চেক দিয়ে টাকা তুলে মিলে পৌঁছে দিতে বলেন তিনি। এই দুই কর্মকর্তা হলেন হিসাবরক্ষক নয়ন ও ফিল্ড অফিসার পুনম।
এই দুই কর্মকর্তার বরাত দিয়ে ফজলুর রহমান বলেন, তাঁরা ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখা থেকে টাকা তুলে প্রতিষ্ঠানের একটি পিকআপে করে মিলের দিকে যাচ্ছিলেন। কাটাখালী বাজার থেকে মিলের দিকে যাওয়ার সময় হরিয়ান এলাকায় ছয়জন ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামায়। এরপর তারা গাড়ি তল্লাশি শুরু করে। ডিবি পরিচয়ধারীরা গাড়ির চাবি, কর্মকর্তাদের মোবাইল নিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরা ডিবির পোশাক পরে ছিলেন। তল্লাশি করতে করতে তারা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ফজলুর রহমান বলেন, মতিহার থানা-পুলিশ গিয়ে দুই কর্মকর্তা ও গাড়ির চালককে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুই কর্মচারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীরা ডিবির পোশাকে ছিল বলে তাঁরা বলছেন। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
গত সোমবার দুপুর ১২টার দিকে নগরের অলোকার মোড়ের বাসিন্দা নাসিমুল হকের স্ত্রী ফেরদৌসী বেগম একটি ভ্যানিটি ব্যাগে করে ৪ লাখ ৬০ হাজার টাকা নিয়ে জনতা ব্যাংক রাণী বাজার শাখায় যাচ্ছিলেন। এ সময় পথে একজন অজ্ঞাত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফেরদৌসী বেগমের ব্যাগ তল্লাশি করতে চায়। ওই ব্যক্তির কথামতো টাকার ব্যাগটি তার হাত তুলে দেন ফেরদৌসী বেগম। এর পরপরই আরেক ব্যক্তি এসে ফেরদৌসীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বর জানতে চায়। তার সঙ্গে কথা বলার সময় ব্যাগ তল্লাশিকারী ব্যক্তিটি দ্রুত ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর অপর ব্যক্তিও দৌড়ে পালিয়ে যায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ‘পুলিশ ওই এলাকার একটি সিসিটিভি ক্যামেরা থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির ছবি সংগ্রহ করেছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন হোসাইন বলেন, ‘ঘটনাটি আমরাও শুনেছি। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কারা এসব করছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com