1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬

  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাইওয়ানে একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছে ৩৬ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭২ জন। আজ শুক্রবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে  বার্তা সংস্থা রয়টার্স।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং যাচ্ছিল। ট্রেনে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক। ইতিমধ্যে ৮০ থেকে ১০০ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।  দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকে আছেন।

আটক লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com