1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা

তাহিরপুরে আন্ত:উপজেলা ডাকাত দলের সদস‌্যসহ গ্রেফতার-২

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮৭ Time View

সুনামগঞ্জের তাহিরপুরে আন্তঃউপজেলা ডাকাত দলের সদস্যসহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত মালু মিয়ার ছেলে তাহের মিয়া ও পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাটের সীমান্তগ্রাম বড়ছড়ার মৃত ধনু মিয়ার ছেলে নবী হোসেন।

গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে বড়ছড়া জয়বাংলা বাজার থেকে তাহেরকে ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে প্রতারণা মামলার আসামি চোরাকারবারি নবী হোসেনকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নবী হোসেন উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের চিহ্নিত কয়লা, চুনাপাথর ও বিদেশি মাদক চোরাকারবারী আমির আলীর সহোদর ও তার চোরাচালান বাণিজ্যের অন্যতম সহযোগী এবং অপর গ্রেফতারকৃত আসামি তাহের আন্তঃউপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com