1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

তাহিরপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুলাই) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট সড়ক পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আক্তার হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আক্তার হোসেন বিশ্বম্ভরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতের খাবার শেষে আক্তার হোসেন তার নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন আক্তারকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠায়।

তাহিরপুর থানার (ওসি) নন্দন কান্তি ধর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রের মৃত্যুর কারণ তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com