জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুরে নিজ বসতঘরে সাদিকুর রহমান আনান নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ৩টায় উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে বিশ^ম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র।
এ ঘটনায় সাদিকুর রহমান আনানের আপন মামা একই গ্রামের শাহানশাহ মিয়া ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাহিরপুর থানায় নিয়ে আসে।
জানা যায়, বসত ঘরের একটি রুমে পরিবারের মহিলারা সাদিকুর রহমান আনানকে বিকাল ৩টায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ অবস্থায় তাকে নামিয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাদিকুর রহমান আনানের আপন চাচাতো ভাই আতিকুর রহমান জানান, এ ঘটনায় শাহানশাহ মিয়াকে আসামী করে মামলা দেয়া হবে। তবে এ জন্য আমাদের বড় ভাইয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম (তদন্ত) বলেন, ঘটনাস্থলে শাহানশাহ মিয়া ও তার স্ত্রীর উপর এলাকার লোকজন উত্তেজিত ছিল। এ অবস্থায় তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, মৃতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply