1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

তাহিরপুরে চাল ও আটার দাম দফায় দফায় বৃদ্ধি

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ২৭২ Time View

এমএ রাজ্জাক, তাহিরপুর :
জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর পানিতে তলিয়ে যাওয়ার পর পরই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কর্তৃক চাল ও আটার দাম দফায় দফায় বৃদ্ধি করার অভিযোগ উঠেছে। চাল ও আটার দাম বৃদ্ধি না করতে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে ২১ শ’ টাকা (৫০ কেজি) চালের বস্তা বিক্রি করছেন ২৬’শ টাকায় এবং ১২’শ টাকার ৫০ কেজি ওজনের আটার বস্তা বিক্রি করছেন ১৫’শ টাকায়। উপজেলার তাহিরপুর সদর বাজার, বাদাঘাট বাজার, বালিয়াঘাট বাজার, শ্রীপুর বাজার, আনন্দ বাজার, একতা বাজার, বাগলী বাজার, সোলেমানপুর বাজার, কাউকান্দি বাজারসহ বিভিন্ন ছোট বড় বাজারের ব্যবসায়ীদের দেদারছে চাল ও আটার দাম বৃদ্ধি করতে দেখা গেছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক ভাবে অভিযোগ করলে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর বাজারে মাইকিং করে চাল, আটার দাম নিয়ন্ত্রণে রেখে বিক্রি করার নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় বালিয়াঘাট নতুন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার পরও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে এক শ্রেণির অসাধু চাল ব্যাবসায়ী চাল ও আটা তাদের গুদামে ও বাড়িতে মজুত রেখে চাল ও আটা নেই বলে ক্রেতাদের কাছ থেকে বেশী দাম আদায় করছেন।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি বলেন, মঙ্গলবার ভোর রাতে মাটিয়ান হাওর তলিয়ে যাওয়ার সংবাদ পাওয়ার পর পরই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ১২’শ টাকা মূল্যের আটা ১৫’শ টাকায় বিক্রি করছেন। আর ২১’শ টাকার চালের বস্তা ২৬’শ টাকায় বিক্রি করছেন।
ভাটি তাহিরপুর গ্রামের চাল ক্রেতা সুনীল সরকার বলেন, হাওরগুলো ডুবে যাওযার পর থেকেই চালের বাজার চড়া। আমি এক বস্তা চাল কিনেছি ২৫’শ ৫০ টাকায়।
তাহিরপুর বাজার চাল ব্যবসায়ী সত্য রঞ্জন দাস বলেন, বাজারে চালের অভাব রয়েছে ঠিকই। কিন্তু আমার কাছে যা আছে আমি বর্তমান বাজার দরেই বিক্রি করছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, আমি চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য মাইকিং করিয়েছি, যারা বাড়তি দামে বিক্রি করছেন তাদের

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com