1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

তাহিরপুরে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাহিরপুরে ছেলের হাতে বাবা খুন হয়ছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন (৫০) বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে পালিয়ে থাকা ঘাতক নাজমুল হাসানকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাদাঘাট বাজারের হাজী রজব আলী মার্কেটে ছেলে নাজমুল হাসানের নিজ দোকানের সামনে বাবা ইসলাম উদ্দিন (৫০) ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে নাজমুল হাসান তার বাবার আচরণে ক্ষিপ্ত হয়ে সুপারি কাটার যন্ত্র (লোহার যাতি) দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় নাজমুল হাসান দোকান রেখে পালিয়ে যায়।

গুরুতর আহত ইসলাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চিকিৎসক হাফিজ উদ্দিনের চেম্বারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে রাতেই তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, রাতেই ঘাতক নাজমুলকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com