1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুরে তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুর্বৃত্তরা

  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ জানুয়ারি) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার তরুণের নাম হাসিবুল হাসান শান্ত। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পুয়াগুলা গ্রামের হাবিবুর ইসলামের ছেলে।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, আহত হাসিবুল হাসান একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জলিল মিয়ার ভাতিজা তিনি। সেই সুবাদে চাচার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে রাতে থাকেন। শনিবার রাতে কয়েকজন লোক ডায়াগনস্টিক সেন্টারে এসে স্বাস্থ্য পরীক্ষা করার কথা বললে ভেতরে থাকা হাসিবুল দরজা খুলে দেন। তখন ৪/৫ জন লোক ভেতরে প্রবেশ করে হাসিবুলের বুকে-পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com