1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৬১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার তাহিরপুরের পাঠলাই নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবক তৌফিক মিয়ার (৩০) মরদেহ উদ্ধার হয়েছে।

আজ রোববার  (১৯ জুলাই) সকালে কোনাজাল দিয়ে পাটলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত তৌফিক উপজেলার খলিশাজুরী গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাটলাই নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, এ সময় ১৭ জনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ থাকেন। পরে সারা রাত পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালালে সকালের দিকে প্রায় ১২ঘন্টা পর মাছ ধরার কোনাজাল দিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ আজ সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com