1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

তাহিরপুরে বখাটের ভয়ে স্কুলছাত্রী বাড়িছাড়া

  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ২৮২ Time View

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে বখাটের অত্যাচারে নিজ গ্রাম ছেড়ে মামার বাড়িতে আশ্রয় নিয়েছে তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রী।
মঙ্গলবার ঐ ছাত্রীর মা বাদী হয়ে বখাটে যুবক উপজেলার বড়দল নতুন হাটি গ্রামের সফা মিয়ার পুত্র সাইফুল (২৫) কে বিবাদী করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বখাটে সাইফুল ৩ সন্তানের জনক। সে প্রায়ই ঐ ছাত্রীকে মাদ্রাসা যাওয়া আসার পথে উত্যক্ত করে থাকে। তার প্রেমে সাড়া না দিলে বখাটে যুবক তাকে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন সময় হুমকি দেয়।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মো. আব্দুছ ছোবাহান বলেন, ‘তাহিরপুর থানায় বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ছাত্রীর মা বিষয়টি আমাকে জানিয়েছেন।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, ‘ছাত্রীর মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বখাটের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com