1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

তাহিরপুরে বিদেশী অস্ত্র ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২১৯ Time View

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এক উপজাতীকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আটক করেছে সুনামগঞ্জ র‌্যাব ৯। আটককৃত উপজাতীর নাম খোকন সাংমা (৪০)। সে জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়ো কাইতাকোনা আদিবাসী গ্রামের ছুরত সাংমার ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া থেকে খোকন সাংমাকে আটক করে র‌্যাব।

সুনামগঞ্জ র‌্যাব ব্যাটালিয়ন-৯ সূত্রে জানা যায়, র‌্যাবের সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ খোকন সাংমাকে আটক করে।

খোকন সাংমা সীমান্তের ওপারে ভারতীয় সন্ত্রাসী চক্রের সঙ্গে আঁতাত করে এপারে বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে এসে কেনা- বেচা করতো বলে স্থানীয় এলাকার অনেকেই জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com