জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড়ছড়া চারাগাঁও বাগলী শুল্কস্টেশনের কয়লা ও চুনাপাথর সর্দার সমিতির সাধারণ সম্পাদক এমদাদ মিয়া প্রকাশিত মঙ্গল সর্দার (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গল সর্দার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মৃত. আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, সোমবার সকালে মঙ্গল সর্দার নিজ বাড়িতে নির্মাণকৃত একটি বিল্ডিংয়ে মোটর দিয়ে পানি দিতে গিয়ে লিকেজ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিল্ডিং ঘরে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার বালিয়াঘাট গ্রামের এমদাদ মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে তাকে এলাকার লোকজন জানিয়েছেন।
Leave a Reply