1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

তাহিরপুরে ব্যবসায়ী জাকিরের ইন্তেকাল

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৩৬৩ Time View

তাহিরপুর সংবাদদাতা :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শহিদুল ইসলাম ভুঁইয়ার পুত্র মো: জাকির হোসেন ভূঁইয়া (৩৫) বুকের ব্যাথায় আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে , ১ মেয়ে মা-বাবা- ভাই-বোন সহ অসংখ্য আত্বীয় স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত জাকির হোসেন দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের তাহিরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন কার্য়নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও একজন কৃতি ফুটবলার হিসাবেও তার সুখ্যাতি রয়েছে। তার মুতূতে দৈনিক যুগান্তরের ষ্টাপ রিপোর্টার এবং পরিবেশ এবং মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের জগন্নাথপুর প্রতিনিধি সানোয়ার হোসেন সুনু, দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, ধর্মপাশা প্রতিনিধি এনামুল হক, দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সমন্বয়কারী সঞ্জিব তালুকদার টিটু , আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল , সাধারন সম্পাদক শফিকুল মল্লিক সহ স্বজনারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com