1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তাহিরপুরে ভোট কেন্দ্রের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ Time View

তাহিরপুর প্রতিনিধি::

তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নতুন ভোট কেন্দ্র স্থাপনের জন্য মানিগাঁও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মানিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. জাদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিগাঁও গ্রামের তারা মিয়া, হাছান আলী, আরশাদুল ইসলাম, আব্দুজ জহুর, আওয়াল মিয়া, বাছির মিয়া, মোর্শেদ আলম, আব্দুল কাদির, খোরশেদ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মানিগাঁও গ্রামে ভোটার রয়েছেন প্রায় ১৮’শ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নির্বাচন আসলে আমাদের ভোট দিতে হয় নদী পার হয়ে। এছাড়াও যাতায়াতের রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে প্রায় অর্ধেক ভোটারই ভোট দিতে যান না।
এমতাবস্থায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জোড় দাবি জানাচ্ছি বিষয়টি বিবেচনা করে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মানিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com