1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

তাহিরপুরে যাদুকাটা নদীতে কাজ করার দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ Time View

তাহিরপুর প্রতিনিধি::

তাহিরপুরে যাদুকাটা নদীতে কাজ করার দাবিতে মানববন্ধন করেছে বালু পাথর শ্রমিকরা। তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা নদী বালু মহাল প্রায় এক বছর যাবৎ ইজারা বন্দোবস্ত না হওয়ায় নদীপাড়ের বালু পাথর শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা ১১টায় যাদুকাটা নদীর তীর সংলগ্ন ঘাগড়া কুড়িয়ারপাড়ে যাদুকাটা নদীতে কাজ করার দাবিতে মানববন্ধন করে বালু পাথর শ্রমিকরা।
যাদুকাটা নদী ব্যবসায়ী সমিতি ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বালুপাথর ব্যবসায়ী সাহিদ আলী, রইছ উদ্দিন, বিলাল মিয়া, আব্দুল মুতালিব, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী, শ্রমিক সাইফুল ইসলাম, জুনাইদ, সুফিয়ান কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দিনে আনি দিনে খাই, নদীতে কাজ না করতে পারলে ছেলে মেয়ে নিয়ে অনাহারে অর্ধাহারে থাকতে হয়। আমরা কাজ করে খেতে চাই। বক্তারা আরো বলেন, নদীতে কাজ না থাকলে এলাকাতে চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com