1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

তাহিরপুরে শিশু হত্যা: ৭ জনের রিমাণ্ড চেয়েছে পুলিশ

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ২৮১ Time View

তাহিরপুরে নির্মমভাবে শিশু হত্যার ঘটনায় আটক ৭ জনকেই আদালতে হাজির করে রিমাণ্ড চেয়েছে পুলিশ। আজ সোমবার রিমা- শুনানী অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, শিশু তোফাজ্জলকে নির্মমভাবে খুনের ঘটনায় একই গ্রামের বাসিন্দা নিহত শিশুর ফুফা সেজাউল কবির (২৫) ও তার বাবা কালা মিয়া (৫০), হবি মিয়া (৪২) তার ছেলে রাসেল মিয়া (২০), জয়নাল মিয়ার ছেলে শিশুর চাচা সালমান মিয়া (২২), লোকমান মিয়া (১৮) এবং ফুফু শিউলী বেগম (২০) কে রোববার আটক করে পুলিশ। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সকলেরই ৫ দিনের রিমা- চান তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সফিকুল ইসলাম।
কোর্ট ইন্সপেক্টর আশেক সুজা মামুন জানান, বিচারক আজ সোমবার রিমা- শুনানীর দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত. তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম বাঁশতলার জুবেল হোসেন’এর ছেলে ৭ বছরের শিশু ৪ দিন নিখোঁজ ছিল। শনিবার ভোর রাতে শিশুটির চোখ উপড়ে ফেলা পা ভাঙা অবস্থায় বস্তাবন্দি লাশ জুবেল হোসেন’এর বাড়ীর সামনে পাওয়া যায়। এ ঘটনায় জুবেলের ফুফু-ফুফা ও চাচাসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৭জন কে আটক করে রবিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর, তদন্তের স্বার্থে এখন আর বিশেষ কিছু বলা যাচ্ছেনা।
তদন্তকারী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত শিশুর বাবা জুবেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে শনিবার রাতে থানায় খুনের মামলা দায়ের করেছেন। সন্দেহজনক ভাবে ৭ জনকে আটক করা হয়েছে। মামলাটি নিবিরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com