1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তাহিরপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৪৬৬ Time View

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে ৯ বছরের স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে এক নরপশু। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামে। আহত শিশু মইনুল ইসলাম (৯) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন বর্মন। আহত মইনুল ইসলাম পাঠাবুকা গ্রামের আব্দুল আলিমের পুত্র এবং পাঠাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
মইনুল ইসলামের আপন বড় ভাই দিলোওয়ার হোসেন ও পাঠাবুকা গ্রামের সাবেক ইউপি সদস্যা লাকি আক্তার জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় পাঠাবুকা গ্রামের পশ্চিমের কান্দায় গরুর জন্য ঘাস কাটতে গেলে কান্দার পাশে জীবনপুর গ্রামের আহাদনুরের জমি থাকায় জমির রোপিত ধান গাছ কেটে নেয়ার অজুহাতে শিশু মইনুলের হাত থেকে কাঁচি কেরে নিয়ে তার হাত কেটে রক্তাক্ত জখম করে। এ অবস্থায় রক্তাক্ত মইনুলকে নিয়ে তার বড় ভাই দিলোয়ার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। মইনুলকে কুপিয়ে আহত করা যুবক জীবণপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আহাদনূর।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুমন বর্মন বলেন, শিশু মইনুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারিরীক অবস্থা আশঙ্খাজনক বিধায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com