1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

তাহিরপুরে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ নির্মাণের এক্সকেভেটরের ভাড়া নিয়ে আসার পথে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
এসময় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের কবির হোসেনের ছেলে লিমন মিয়া (১৮) কে লোহার রড দিয়ে পিটিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত লিমন মিয়া কে প্রথমে কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন এখানকার কর্তব্যরত চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের দক্ষিণ পশ্চিমের রাস্তায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত লিমনের পিতা মো. কবির হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৩৮নং পিআইসি প্রকল্পের সভাপতি জুসেফ ও সাধারণ সম্পাদক কয়েস মিয়ার অধিনে মাটির কাটার বাঁধের কাজ করে আসছেন মো. কবির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মাটি কাটার বিল আনার জন্য তিনি লিমন মিয়াকে নিয়ে লামাগাঁও বাজারের জুসেফ মিয়ার দোকানে যান। জুসেফ মিয়ার দোকানে কয়েস মিয়া মাটি কাটার বিল বাবদ ২ লাখ ৮৫ হাজার টাকা দেন কবির হোসেনকে। কবির হোসেন ২লাখ ৮৫ হাজার টাকার মধ্যে ১লাখ ৮৫ হাজার টাকা তার ছেলে লিমন মিয়াকে দেন মাটি কাটার যন্ত্র এক্সকেভেটরের ড্রাইবারকে দেয়ার জন্য। সন্ধ্যা ৭টার দিকে লিমন মিয়া টাকা নিয়ে মাটি কাটার সাইটে আসার পথে লামাগাঁও বাজারের দক্ষিণ পশ্চিমের রাস্তায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত লিমন মিয়া জানান, মাটি কাটার যন্ত্র এক্সকেভেটরের ভাড়া দেয়ার জন্য টাকা নিয়ে আসার পথে লামাগাঁও গ্রামের আবদুল মওলার ছেলে মোহাম্মদ উল্লাহ (২০), একই গ্রামের আ.রেজ্জাকের ছেলে রাজন মিয়া (২০) ও পার্শ্ববর্তী রামসিংহপুর গ্রামের মাহাবুল মিয়ার ছেলে রনি মিয়া (২০) সহ আরো কয়েকজন তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com