1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষনা

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ২৫৯ Time View

সামায়ুন আহমদ,তাহিরপুর (সুনামগঞ্জ)-তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা গনমিলনায়তন কেন্দ্রে অনুষ্টিত এক কর্মী সভায় তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা,নুরুল আমিন,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত সরকার,দলীয় নেতা হাফিজ উদ্দিন,রঞ্জু মুখার্জি প্রমূখ। সভাপতি পদে ১১ জন প্রার্থী ও সাধারন সম্পাদক পদে ১০ প্রার্থী থাকায় আলোচনার মাধ্যমে কোন সমঝোতা না হওয়ায় কমিটি নির্ধারনের বিষয়ে সকল প্রার্থীগন উপজেলা আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দের উপর দায়িত্বভার অর্পন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com