1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

তাহিরপুর সীমান্তে সাড়ে ৮লক্ষ টাকার ভারতীয় মদ আটক

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ২৮৯ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে সাড়ে ৮লক্ষ টাকা মূল্যের ৫৬০বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৭টায় এই মদ আটক করা হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়,উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়গড় গ্রামের সুন্দর আলীর ছেলে আক্তার হোসেন নিজেকে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়কের সোর্স পরিচয় দিয়ে তার সহযোগীদের নিয়ে প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে লাউড়গড় সীমান্তের ১২০৫নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁর করছিল। এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স নুরু মিয়া,রফিকুল ইসলাম,জজ মিয়া ও আমিনুল ইসলামের সহযোগীতায় বিজিবি অভিযান চালিয়ে ৫৬০বোতল মদ আটক করতে সক্ষম হয়। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আজহার এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার উপরস্থ কর্মকর্তার সাথে আলোচনা করে মদ পাচাঁরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com