1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

তিন প্রাইভেটকার চোর কারাগারে

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের বড়লেখায় গ্রেপ্তার হওয়া তিন প্রাইভেটকার চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- শ্রীমঙ্গল উপজেলার অলিউর রহমান (২৫), রাইসুল ইসলাম অনিক (২৪) ও রায়হানুল ইসলাম জয় (২৪)। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  সকালে শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাঁ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার সুড়িকান্দি গ্রামের মোর্শেদ আহমদ তার পুরাতন প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৪০০৯) গত ৩১ আগস্ট রাতে নিজ বসতবাড়ির রাস্তার পাশে পার্কিং করে রাখেন। রাত ৩টা পর্যন্ত তিনি প্রাইভেটকারটি দেখতে পান। ফজরের নামাজের পর প্রাইভেটকারটি সেখানে নেই দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়ে কারটি উদ্ধারে নামে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাঁ গ্রামে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে চুরি যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার দুপুরে বলেন, ‘প্রাইভেটকারের মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রাইভেটকারটি শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com