1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

তৃতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় স্ত্রীকে হত্যার দায়ে আকবর আলী মণ্ডল নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি আশেকুর রহমান সুজন।
আকবর আলী মণ্ডল উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়া এলাকার বাসিন্দা। নিহত হাসিনা বিবি একই উপজেলার বলরামপুরের মৃত নুরুল ইসলামের মেয়ে এবং আকবর আলীর তৃতীয় স্ত্রী। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পরের দিন হাসিনার ভাই লোকমান আলী নওফেল শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

সরকারি কৌঁসুলি জানান, ২০০৭ সালে হাসিনা বিবিকে বিয়ে করেন আকবর আলী মণ্ডল। বিয়ের পর থেকে যৌতুকের জন্য হাসিনাকে মারধর করতেন আকবর। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে হাসিনাকে মারধর করা হলে তার মৃত্যু হয়। পরে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে আকবর আলী মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখেন। তবে মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এতে সন্দেহ হলে নিহতের ভাই হত্যা মামলা করেন। এতে আকবর আলী, তার দুই ছেলে ও প্রথম স্ত্রীকে আসামি করা হয়।

২০১৩ সালের জানুয়ারিতে শিবগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম লুৎফর রহমান মামলার চার্জশিট জমা দেন।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com