1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

থানায় নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সাভার থানার এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভেতরে পুলিশ কোয়ার্টারে এসআই তাহমিনা আক্তারের (৩২) লাশ তার বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সাভার থানার এডিশনাল এসপি মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই সন্তান ও স্বামীসহ তিনি ওই কোয়ার্টারে বসবাস করতেন। এক সন্তানের বয়স মাত্র দুই মাস।

এ ঘটনার পর থানায় জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির।

তাহমিনার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শনিবার রাত ৯টার দিকে তিনি আত্মহত্যা করেছেন খবার পাওয়ার পর তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তিনি বলেন, এই মুহূর্তে আত্মহত্যার মূল কারণ জানা যায়নি। তবে লাশটি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, আত্মহত্যার সময় তার স্বামী মোবারক হোসেন বাসায় ছিলেন। তিনি একটি রিয়েল এস্টেট ফার্মে চাকরি করতেন।

সাভার থানার ওসি তদন্ত মো. আবুল বাশার জানান, নিহত এসআই তাহমিনা দুই সন্তানের জননী ছিলেন। একজন ৫ বছর অন্যজন মাত্র ২ মাসের শিশু। তিনি ২য় সন্তান জন্মের জন্য ৬ মাসের ছুটিতে ছিলেন এবং আগামী ১৫ ডিসেম্বর ছুটি শেষে এই থানায় কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com