1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,লীগ নেতা রুনু চৌধুরী আর নেই

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ Time View

ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক জনপ্রিয় ইউ/পি চেয়ারম্যান বাবু গোপেন্দ্র কুমার চৌধুরী (রুনু চৌধুরী) আজ শনিবার ভোরে সিলেটস্থ তার নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেছেন। তিনি সু দীর্ঘকাল ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ৫ মেয়ের মধ্যে আলপনা চৌধুরী, পূরবী চৌধুরী, বাসবী চৌধুরী, পল্লবী চৌধুরীসহ ৪জন ছাতকের বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং ১ মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসে জীবন-যাপন করছেন। তার ভাতিজা তাপস চৌধুরী ছাতক পৌরসভার বার বার নির্বাচিত কাউন্সিলর। তাঁর মৃত্যুতে স্হানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com