1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

দক্ষিণ সুনামগঞ্জের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ২৯৫ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ ঃ

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় ক্যা¤পাস থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের আক্তাপাড়া মিনা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যা¤পাসে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আতাউর রহমানের সভাপতিতে,¡ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সমীর বিশ্বাস

বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও দরগাপাশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো.মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন শিক্ষক ইজাজুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের আহবায়ক সেলিম রেজা।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মসদ আলী, মুক্তিযোদ্ধা তারিফ আলী, মুক্তিযোদ্ধা বখর আলী, দক্ষিণ সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক ওয়াসিম আলী বারী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক সুখময় দাস, দেবব্রত তালুকদার, আবারক আলী, মো. হালিম মিয়া, এনাম আল আরিফ, সাইদুল ইসলাম সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com