1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দক্ষিণ সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ২ টি ঘর পুড়ে ছাই

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৬১৭ Time View

ক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে ১ ঘন্টার ব্যবধানে একই গ্রামের ২ টি খড়ের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি রোববার রাত ৮ টা ও রাত ৯ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের উত্তর পাড়ায় ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত ৮ টায় ডুংরিয়া উত্তর পাড়ার কটাই মিয়ার খড়ের ঘরে এবং রাত ৯ টায় উত্তরপাড়ার নয়াগাঁও (লন্ডনি বাড়ি) সক্কত মিয়ার খড়ের ঘরে আগুন লাগে। দ্রুত আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রথমে খরের ঘর তারপর গরুর ঘরে আগুন ছড়িয়ে যায়। হঠাৎ করে আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ১ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে আগুনের তীব্রতা বিদ্যুতের খুঁটিতে ছড়িয়ে পরলে স্থানীয় জনতা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে।
ভয়াবহ এই ২টি অগ্নিকান্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। তাদের অভিযোগ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের খড়ের ঘরে আগুন লাগিয়েছে। পুড়ে যাওয়া ঘরের মালিক সক্কত মিয়া ও কটাই মিয়ার পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা অভিযানের পর আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে আগুণ লাগার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com