1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দক্ষিণ সুনামগঞ্জে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান-দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন হচ্ছে

  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১৫ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমানে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন হচ্ছে। সরকার মানুষকে সকল নাগরিক সুযোগ সুবিধা দিচ্ছে। দেশ এখন উন্নয়নের মহা সড়কে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে গরীব ও অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন করে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে লুটে পুটে খায়। তাই সাবধান আগামী নির্বাচন অতি নিকটে, অনেকেই আসবেন, বিভিন্ন লোভ দেখানোর কথা বলবে, এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাবনিয়া গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল¬াহ, সুনামগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক ফরিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, জেলা কৃষক লীগের সদস্য সাব্বির আহমদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. সফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম সহ প্রমূখ। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com