1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

দক্ষিণ সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৩৩ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এক কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ভূক্তভোগীর ভাই বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত প্রদীপ পালকে (৩২) আটক করেছে থানা পুলিশ। প্রদীপ পাল কান্দিগাঁও গ্রামের মৃত শচীন্দ্র পালের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান,ভূক্তভোগীর বাবা ও ভাই গত শনিবার (২১ নভেম্বর) সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেলে এবং ভিকটিমের মা পার্শ্ববর্তী মাঠে লাকড়ী সংগ্রহের কাজে গেলে প্রতিবেশী প্রদীপ পাল দুপুর ২ টার সময় ভূক্তভোগীর কিশোরীকে তার বসত ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ওই কিশোরীর চিৎকারে তার মাসহ আশেপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক প্রদীপ পাল দৌড়ে পালিয়ে যায়।

রবিবার (২২ নভেম্বর) সকালে ভূক্তভোগীর কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) পাঠিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক প্রদীপ পালকে আটক করেছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com