1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

দক্ষিণ সুনামগঞ্জে গাঁজাসহ একজন আটক

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭০ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আব্দুল আলী ফকির (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আব্দুল আলী ফকির গাজীনগর গ্রামের মৃত আব্দুল মালিক প্রকাশ আদম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীনগর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলী ফকিরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল আলী ফকিরের বসতঘরে তল্লাশি করে খাটের নীচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আটক আব্দুল আলী ফকির দীর্ঘদিন ধরে গাজীনগরসহ পাথারিয়া বাজার এলাকায় স্থানীয় মাদকসেবীদের কাছে খুচরা গাঁজা বিক্রি করছেন। বহুদিন অভিযান পরিচালনা করেছি। কিন্তু আসামি চালাক হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করেছি এবং গাঁজাসহ আসামি আব্দুল আলী ফকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি’র দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার মো. আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com