1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দক্ষিণ সুনামগঞ্জে পুত্রের হাতে মা খুন

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২৬২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের পুত্রের হাতে সৎ মা খুন হয়েছেন। নিহত মায়ের নাম মোছাঃ নুর জাহান বেগম। তিনি সিচনী গ্রামের হাজী আব্দুল মছব্বির’র দ্বিতীয় স্ত্রী হন।
জানা যায়, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টায় পারিবারক কলহের জের ধরে নিহত নুর জাহান বেগম এর সৎ ছেলে আবুল হাসনাত (৩৫) ও তার স্ত্রী মোছাঃ জোৎস্না বেগম(৩০) এর মধ্য ঝগড়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে আবুল হাসনাত তার স্ত্রী মোছাঃ জোৎস্না বেগমকে মারপিট শুরু করলে তাহার সৎ মা মোছাঃ নুর জাহান বেগম বাধা দেন। এতে সৎ ছেলে আবুল হাসনাত রাগান্নিত হয়ে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সৎমা মোছাঃ নুর জাহান বেগমের মাথা জখম করে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আশপাশের লোকজন আবুল হাসনাতকে কে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় আবুল হাসনাতের স্ত্রী মোছাঃ জোৎস্না বেগমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে ঘাতক আবুল হাসনাতকে আটক করেন এবং লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com